হরিনাম মহাযজ্ঞ
শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ভারত উপমহাদেশে এবং বাংলাদেশের প্রচলিত একটি হিন্দু উৎসব। যা হরিসভা ও নামযজ্ঞ নামেও পরিচিত। এটি সাধারণত চার প্রহর, অষ্ট প্রহর, ষোলো প্রহর, ৬৪ প্রহর ও ৭২ প্রহর ব্যাপী অনুষ্ঠিত হয়ে থাকেও, এদের মধ্যে অষ্ট প্রহর সবচেয়ে জনপ্রিয়। অনুষ্ঠানে বিভিন্ন সুরে, ছন্দে, তালে কৃষ্ণনাম এবং রামনাম কীর্তন করা হয়।[১] এ অনুষ্ঠানটি স্থান, সময় এবং আয়োজনের পরিধিভেদে কয়েক প্রহরব্যাপী হয়ে থাকে।
-
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ।
-
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।
-
ইতি ষোড়শকং নাম্নাং কলিকল্মষনাশনম্।
-
নাতঃ পরতরোপায়ঃ সর্ববেদেষু দৃশ্যতে।।
অনুবাদঃ- হরে কৃষ্ণ মহামন্ত্রের এই ষোলটি নাম বিশেষত কলিযুগের পাপ নাশের জন্যই উদ্দিষ্ট। নিজেকে কলিযুগের কলুষ থেকে মুক্ত রাখতে হলে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মতো অন্য আর কোন উপায় নেই। যুগধর্ম হিসাবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মতো অন্য কোন মহান পন্থা সমস্ত বৈদিক গ্রন্থে অনুসন্ধান করেও খুঁজে পাওয়া যায় না। ( প্রজাপতি ব্রহ্মা )
শাব্দিক অর্থ
হরিসভা (তৎসম বা সংস্কৃত) হরি+সভা যার অর্থ: ভগবান বিষ্ণুর মহিমা আলোচনার জন্য সভা।[২]
তাৎপর্য
হরিসভায় ভক্তরা দূর-দূরান্ত থেকে আসেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রীহরির নাম করলে বা শুনলে পুণ্য লাভ করে। দুঃখ-যন্ত্রণা থেকে পরিত্রাণ পায়। আর এ বিশ্বাস নিয়েই মানুষ বহুদূর থেকে নামযজ্ঞ অনুষ্ঠানে যোগ দেয়। এই নামযজ্ঞের অনুষ্ঠান মানুষের মিলনমেলায় পরিণত হয়। ভেদাভেদ ভুলে গিয়ে সবাই একাত্ম হয়ে যায়।
হরের্নাম হরের্নাম হরের্নামৈব কেবলম্ । কলৌ নাস্ত্যেব নাস্ত্যেব নাস্ত্যেব গতিরন্যথা ।। (বৃহন্নারদীয় পুরাণ ৩/৮/১২৬)
অনুবাদঃ- এই কলিযুগে ভগবানের দিব্য নাম কীর্তন করা ছাড়া আর অন্য কোন গতি নেই, আর অন্য কোন গতি নেই, আর অন্য কোন গতি নেই।
২০২৬ সালের হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠানসূচী



২০২৫ সালের হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠানসূচী


